শীত আগত। লক্ষ কোটি মানুষ এ সময় বিভিন্ন ত্বকের সমস্যায় ও রোগে ভোগেন। ত্বক বা চামড়া মানব দেহের সর্ববৃহৎ অঙ্গ। সুতরাং এর সমস্যা ও রোগও বেশি। আজ আমরা আলোচনা করবো-
শীতকালে কি কি ধরনের চর্ম সমস্যা ও রোগ হয় এবং এগুলো থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায়।
শীতে সাধারণত কি ধরনের ত্বকের সমস্যা হয়?
শীতে সাধারণত যে ধরনের ত্বকের সমস্যা হয় সে গুলো হলোঃ-
=> ত্বক শুষ্ক হয়ে যাওয়া।
=> কোনো কারণ ছাড়াই চুলকানি।
=> ঠোঁট পা শুষ্ক হয়ে ফেটে যাওয়া এবং ইনফেকশন হওয়া।
=> খুশকি বেশি হওয়া।
=> কিছু চর্ম রোগ বেশি মাত্রায় দেখা দেয়া যেমন স্ক্যাবিস, এলার্জি ইত্যাদি।
=> পুরাতন জামা কাপড় উলের পোশাক, বিভিন্ন ক্রিম, লোশন, পমেড ইত্যাদি ব্যবহারে চুলকানিও ত্বকের প্রদাহ হওয়া।
=> এ ছাড়া বিভিন্ন ক্রনিক ডিজিজ যেমন ডায়াবেটিস, ক্রনিক কিডনি ডিজিজ, থাইরয়েডের রোগে বেশি মাত্রায় ত্বক শুষ্ক হওয়া ও চুলকানি হওয়া।
শীতে ত্বকে সমস্যাগুলো থেকে পরিত্রাণের উপায় কি?
সাধারণ কিছু নিয়মকানুন মেনে চললে শীতে ত্বকের সুরক্ষা সম্ভব। বিশেষ করে যারা বিভিন্ন এলার্জি এবং ক্রনিক ডিজিজ যেমন ডায়াবেটিস, ক্রনিক কিডনি ডিজিজ, থাইরয়েডের রোগে ভুগছেন তাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং ত্বকের যত্ন নিতে হবে।
=> অতিরিক্ত শীতে প্রয়োজন ছাড়া বের না হওয়া ।
=> বেশি বেশি তরল খাবার খাওয়া ।
=> ময়েশ্চারাইজার ব্যবহার করা ।
=> অলিভ অয়েল, নারিকেল তৈল, ভেসলিন, গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করা।
=> পুরাতন ও উলেন কাপড় ব্যবহারের আগে ধুয়ে নেয়া এবং যাদের উলেন কাপড়ে এলার্জি আছে তারা ভেতরে সুতির কাপড় পরিধান করা।
=> খুশকির জন্য Ketoconayole, Zinc Pyrithione, Ciclopirox যুক্ত শ্যাম্পু সপ্তাহে ২/৩ দিন ব্যবহার করা
=> স্কাবিস হলে একই কাপড় চোপড়, চাদর, গামছা, তোয়ালে, লেপ, কম্বল ইত্যাদি ব্যবহার না করা। দ্রুত ডাক্তারের পরামর্শ মোতাবেক পরিবারের সকল সদস্যদের চিকিৎসা নেয়া।
=> ঠোঁট ও পায়ের চামড়া শুষ্ক হয়ে ফেটে গেলে, ব্যথা ও ইনফেকশন হলে বিশেষ করে ডায়াবেটিস ও কিডনি রোগীরা দ্রুত ডাক্তারের পরামর্শ নিবেন।
=> যাদের সাধারণ নিয়মকানুন মানার পর ত্বকের সমস্যা যাচ্ছে না, তারা দ্রুত চর্ম রোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেয়া।
-সংগৃহীত ।